
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : আমি নিঃস্বার্থভাবে ১০ বছর আপনাদের সেবা করেগেছি।আমার নেত্রী বিশ্ব নেত্রী, রাশিয়া, চীন, ভারতসহ শক্তিধর দেশ গুলো প্রধানমন্ত্রীকে শমিহ করে কথা বলে।ক্যারিশমেটিক নেতৃত্বের কারণে বিশ্ব নেতায় পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারন ভোটারদের কোন রকম গুজবে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রীকে শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান যানান।
তিনি আরো বলেন সতন্ত্র প্রার্থী একজন পল্টিবাজ, দল বদল করা তার নেশা।তিনি প্রথমে বিএনপি,পরে এলডিপি এখন আ’লীগের নমিনেশন না পেয়ে সতন্ত্র প্রার্থী হয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নাই। গতকাল মঙ্গলবার সাতবাড়িয়ায় সকাল থেকে বাগিছাহাট, ভগবান চৌধুরী হাট, নাসির কুল, আশরাফ মহরী হাট, সাতবাড়িয়া সদর, বহরম পাড়া, আরিফ শাহ পাড়া সাতবাড়িয়া দরবারে এসে গণসংযোগ শেষ হয়। গণসংযোগে অংশ নেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ মহিউদ্দিন।
গণসংযোগ কালে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, আ’লীগ নেতা সাইফুর রহমান, নুরুল কবির, এড. কুতুবউদ্দিন মোহাম্মদ ইসতেফাজ, মোজাম্মেল হক, মমতাজ উদ্দিন, চেয়ারম্যান যথাক্রমে আহমুদুর রহমান, খুরশেদ বিন ইসহাক, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিটু, যুবলীগ নেতা যথাক্রমে দিদারুল হক দস্তগীর, ফোরক আহমদ, মোরশেদুল আলম, সোহেল হোসেন মন্টু, জহির উদ্দিন হিরো, নাজিম ফোরকান, মৎসজীবী লীগ নেতা আকতার হোসেন, জহুর উদ্দিন, মোঃ রফিক চৌধুরী, ওয়াহেদ উদ্দিন খোকন, আইয়ুব আলী, মহিলা নেত্রী লিপী আকতার, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি