
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম. এমপি পুত্র সাবেক ছাত্রনেতা সামসু হাবিব বিদ্যুৎ. সাংগঠনিক সম্পাদক অনিসুর রহমান আনিস প্রমূখ। এ সময় দলের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা আলোচনা সভায় দলে দলে অংশ নেয়। এর আগে একটি র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান