
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ১৪ চন্দনাইশ -সাতকানিয়া আংশিক এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠছে নির্বাচনী প্রচারণা। তবে প্রচারণার সাথে আচরণবিধি ভঙ্গের যেন মহোৎসব শুরু হয়েছে। কোনরকম বিধির তোয়াক্কা না করেই রাত ৮টার পর চলে উঠান বৈঠক, সভা সমাবেশ।
গত শুক্রবার রাত ৯টায় চন্দনাইশ পৌরসভার কেরানি বাড়ী এলাকায় সরেজমিনে দেখা যায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী, আ’লীগ নেতা শেখ টিপূ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম প্রমুখ।
এইদিকে সোসাল মিডিয়ায় দেখা যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা লাইভ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
গত শুক্রবার রাতে একটি ফেইসবুক আইডিতে রাত ৮টার পর থেকে চলমান উঠান বৈঠকের লাইভ দেয়। লাইভে দেখা যায়, মৌলভী বাজার বরমা ইউনিয়ন, তারপর ,উঠান বৈঠক হারালা ৬ নং ওয়ার্ড চন্দনাইশ পৌরসভা, তারপর উঠান বৈঠক কাঞ্চনাবাদ ইউনিয়ন এই সব নাম দিয়ে লাইভ চলাতে। এইসব অনুষ্ঠান শেষে বিরানী, নাস্তা দিতে দেখা যায় ।

অন্যদিকে আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকে বিভিন্ন এলাকায় নেতা কর্মীরা রাত ৮টার পর উঠান বৈঠক করতে দেখা যায় । এসময় খাবার বিরানী, নাস্তা বিতরণ করা হয় বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন এই ধরণের কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ