প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ
গাইবান্ধায় নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের সাথে নীতিমালা বিষয়ক সভা অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা বিষয়ক আলোচনা সভা গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। সভায় গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে নীতিমালা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আব্দুল মুত্তালিব।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, জাহিদ হাসান সিদ্দিকী, জেলা তথ্য অফিসার রিয়াদ মাহমুদ চয়ন প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.