হোম » শহর-নগর » ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়। রোববার (৩ ডিসেম্বর)দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু।
পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!