
রবিউল হাসান লায়ন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে সদরের সন্তানকেই পুনরায় নৌকার প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার সাধারণ ভোটাররা।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
পরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, দিগপাইত ইউনয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম লোমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. আল আমিন, তিতপল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জামালপুর সদর আসনে এমপি প্রার্থী হওয়ার মতো যোগ্য নেতার অভাব নেই।
তার পরেও বহিরাগত এবং সাবেক আমলারা এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হচ্ছে। আওয়ামী লীগের ঘাটি হিসেবে চিহ্নিত সদর আসন হাতছাড়া করার ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ