
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক(নিঃ) স্বপন কুমার দাস সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে যশোর জেলা পুলিশে বদলির আদেশপ্রাপ্ত হন। ইতোপূর্বে তিনি জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় কর্মনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা অদ্য ১৩.০৯.২০২৩ বেলা আনুমানিক ০১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বদলি জনিত বিদায়ী সহকর্মীকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, ডিআইও-১ ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল