
জেএম.মমিন, বোরহানউদ্দিন ( ভোলা) সংবাদদাতা: বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সম্মাননা, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন এবং শিক্ষার্থীদের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উদ্দীপনা প্রদান উপলক্ষে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আ’ লীগ সম্পাদক মো: রফিকুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবাশ্বির হাসান শিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার হীরামন বৈদ্য,সাবেক প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল অদুদ,আবদুল হাই, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান,সম্পাদক আব্দুর রহমান নান্নু, প্রয়াত শিক্ষকের সন্তান জাকির হোসেন, আশ্রাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষকের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। এরপর ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে বিদ্যালয়ের বঙ্গুবন্ধু কর্ণধার ও শেখ রাসেল কর্ণার উদ্বোধন করেন।
বোর পিক -১,বক্তব্য রাখছেন পৌর মেয়র রফিকুল ইসলাম
বোর পিক-২,সম্মাননা গ্রহণ করছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল অদুদ
বোর পিক-৩,পুরুস্কার গ্রহণ করছেন শিক্ষার্থী মুহিব হাসান
বোর পিক-৪,ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার উদ্ধোধন করেন মেয়র ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান