হোম » শহর-নগর » ব্রেইন স্ট্রোকে কুবি শিক্ষকের মৃত্যু

ব্রেইন স্ট্রোকে কুবি শিক্ষকের মৃত্যু

সজীব আহম্মেদ রিমন: মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেইন স্ট্রোক) ফলে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 পরবর্তীতে কুমিল্লা মুন হাসপাতালে নেওয়া হলে আনুমানিক রাত পৌনে একটায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহ একলিমুর রেজার পৈত্রিক নিবাস নড়াইল জেলায়। তিনি কুবির পরিসংখ্যান বিভাগে ২০১৭ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!