
নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ঈদকে সামনে রেখে ‘বনানী সোসাইটির নির্বাহী পরিষদের’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৪জুন) রাজধানীর বনানী ডিলন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈদের ছুটিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কে প্রাধান্য দিয়ে শওকত আলী ভূইয়া ডিলনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম মোল্লার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদস্যদের জ্ঞাতার্থে উক্ত সভায় কিছু এ্যাজেন্ডা তুলে ধরা হয়।
১. ১৪ তম সভার কার্যবিবরণী অনুমোদন।
২. মার্চ, এপ্রিল ও মে ২০২৩ মাসের মাসিক আয়-ব্যয়ের বিবরণ পর্যালোচনা।
৩. বনানী সোসাইটির আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা।
৪. বনানী লেক ও লেকপাড় বিষয়ক।
৫. সোসাইটির Sub Committee গঠন বিষয়ক।
৬. বনানী সোসাইটির ডাটাবেজ আপডেট।
৭.বনানী সোসাইটির Member’s Directory-2023Publish.
৮. কমিউনিটি পুলিশ এর সার্ভিসচার্জ ফুল বিল্ডিং ও পার্রসিয়াল বিল্ডিং এর বকেয়া বাড়ি বাড়ি যেয়ে নিরীক্ষা সাপেক্ষে বিল ইস্যু।
৯. নতুন সদস্য অনুমোদন।

আলোচনা সভায় কোষাদক্ষ সফিকুজ্জামান রতন সমস্ত আয় ব্যয়ের হিসেব দাখিল করেন ও নুতন সদস্যসহ সর্বসম্মতি ক্রমে অনুমদিত হয়।
বক্তারা বলেন, বনানীতে বাণিজ্যিক ভবন ও আবাসিক ভবনে অফিস আদালত ও নতুন নতুন দোকানপাট হওয়া শুরু হয়েছে এভাবে চলতে থাকলে বনানী পুরান ঢাকার ঠাটারি বাজার ইসলামপুর এর মতো জানজটের বনানী হবে সুতরাং যথাসময়ে এর যথাযত ব্যাবস্থা নেবার জোড় দাবী জানান।

বক্তারা আরো বলেন পুরো বনানীতে যত্রতত্র গাড়ী পার্কিং এমন কি ফুটপাতের উপর গাড়ী পার্ক করা বন্ধ করার দাবী জানান।
# ঈদের ছুটিতে বনানীর নিরাপত্তা নিশ্চিত
# ফুটপাত দখল মুক্ত রাখা
# জানজট নিরসনে যাবতীয় পদক্ষেপ গ্রহন করার ব্যপারে আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি গোলাম মহিউদ্দিন লাতু, সহ সভাপতি আছাদুল্লা শিকদার, ইরফান ইলাম, আকলিমা রহমান, হাসিনা ইসলাম সিমা, সাহানা রহমতুল্লাহ, ইঞ্জিনিয়র সালাম চৌধুরী, অহেদুজ্জামান সুজন, মনির চৌধুরী,ইঞ্জিনিয়র আব্দুল কুদ্দুস, ফাইজুল আবেদিন, এম ডি আহসান রাজা, আনজাম মারুফ, মামুন আকবর, আর এম দারাইন পারভেজ, নুরুজ্জামান বাবুল, শাহজাদা এ হামিদ, ডা, শাহেদ হায়দার চৌধুরী,মোঃ আইনুল হক সহ উক্ত আলোচনা সভায় বনানী সোসাইটির কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস