হোম » শহর-নগর » উল্লাপাড়ায় ফুলজোড় নদীর বাঁধ ভেঙে ঝুঁকিতে সড়ক, দ্রুত মেরামতের দাবি

উল্লাপাড়ায় ফুলজোড় নদীর বাঁধ ভেঙে ঝুঁকিতে সড়ক, দ্রুত মেরামতের দাবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরকালিগঞ্জ গ্রামে ফুলজোড় নদীর তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নলকা ব্রিজ থেকে চরকালিগঞ্জ গ্রাম পর্যন্ত নির্মিত এই বাঁধের রায়হানের বাড়ির সংলগ্ন অংশে ভাঙন দেখা দিয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, সামান্য বৃষ্টিপাত হলেই ভাঙনের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে পুরো সড়কটি ধসে যেতে পারে। এতে করে গ্রামবাসীর যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা জানান, বাঁধটি দ্রুত মেরামত করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!