হোম » শহর-নগর » বনানী গ্রীন সোসাইটির সভাপতি ড. এমদাদুল ও সাধারণ সম্পাদক আইনুল নির্বাচিত

বনানী গ্রীন সোসাইটির সভাপতি ড. এমদাদুল ও সাধারণ সম্পাদক আইনুল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | ৯ জানুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশ ও উৎসবের আমেজে মোঃ মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মুশতাক হাসানের সঞ্চালনায়, গাজীপুরের লতিফপুর বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর অন্যতম সামাজিক সংগঠন ‘বনানী গ্রীন সোসাইটি’ (বিজিএস)-এর ত্রিবার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৫। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ডক্টর এম এমদাদুল হককে সভাপতি এবং মোঃ আইনুল হককে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সভার প্রথম অধিবেশনে বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, আয়-ব্যয় উপস্থাপন এবং বনানীর পরিবেশ রক্ষায় বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি ডক্টর এম এমদাদুল হক তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের মূল লক্ষ্য বনানী গ্রীন সোসাইটিকে একটি আদর্শ, ঐক্যবদ্ধ ও পরিবেশবান্ধব কমিউনিটি হিসেবে গড়ে তোলা। সকলের সহযোগিতায় আমরা এই সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যাব।”

সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সদস্যরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা কর্মতৎপরতার মাধ্যমে তার প্রতিফলন ঘটাব। একটি সুন্দর ও সবুজ বনানী গড়াই আমাদের মূল অঙ্গীকার।”

দিনব্যাপী এই আয়োজনে সাধারণ সভার পাশাপাশি ছিল নারী ও পুরুষদের জন্য পৃথক খেলাধুলা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিম্নে নবনির্বাচিত পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিঃ

নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে যারা স্থান পেয়েছেন:

ক্রমক নং নাম পদবী  
ড. এম এমদাদুল হক সভাপতি  
মোঃ মুশতাক হাসান সহ-সভাপতি  
মোঃ আইনুল হক সাধারণ সম্পাদক  
পেয়ার আহমেদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক  
প্রফেসর মোঃ শাহজাহান সাংগঠনিক সম্পাদক  
নবী নেওয়াজ খান (বিনু) কোষাধ্যক্ষ  
মোঃ হুমায়ুন কবির মজুমদার দপ্তর সম্পাদক  
প্রফেসর ডাঃ এম এ মান্নান স্বাস্থ্য ও বিনোদন বিষয়ক সম্পাদক  
মোঃ মোশাররফ হোসেন চৌধুরী নির্বাহী সদস্য  
১০ মোঃ এমদাদুল ইসলাম নির্বাহী সদস্য  
১১ সৈয়দ ফয়েজুল ইসলাম নির্বাহী নির্বাহী সদস্য  
     

 
   

 

 
       

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!