হোম » শহর-নগর » এডভোকেট সাজেদুর রহমান সাজু আর নেই

এডভোকেট সাজেদুর রহমান সাজু আর নেই

এম. হিরন প্রধান:

দৈনিক গণমানুষের আওয়াজ-এর আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শ্রম আইনজীবী, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য, ৯০-এর গণআন্দোলনের নেতা এবং আওয়াজ ফাউন্ডেশনের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট সাজেদুর রহমান সাজু আর নেই।

তিনি গত ২৬ ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। তিনি একমাত্র ডাক্তার পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এডভোকেট সাজেদুর রহমান সাজুর মৃত্যুতে দৈনিক গণমানুষের আওয়াজ-এর সম্পাদক ও প্রকাশক মোঃ আইনুল হক গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে আওয়াজ পরিবার গভীরভাবে শোকাহত।

মরহুমের নামাজে জানাজা ঢাকা উত্তরা ও তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও প্রিয়জনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!