
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ভৈরবে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায়
ভৈরব পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আধিপত্যবিরোধী আন্দোলন ভৈরব-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ সময় পার হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশ ও সমাজ আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও প্রকাশ্যে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। তানা হলে সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব সিহাব উদ্দিন তুহিন, এনসিপি প্রতিনিধি আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আলভি।
এছাড়াও বক্তব্য দেন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সাহেল ও সহ- সভাপতি আল আমিন সাদি প্রমুখ।
বক্তব্য শেষে কুশপুত্তলিকা দাহ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করা হয়।