
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে. এম. মামুনুর রশীদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিমুল হক। এছাড়াও ভৈরব উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে. এম. মামুনুর রশীদ বলেন, “আপনাদের সাথে কথা বলে অনেক সমস্যার কথাই জানতে পেরেছি। আমি চেষ্টা করব এসব সমস্যা আপনাদেরকে সঙ্গে নিয়ে সমাধান করার জন্য। আশা করি, আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।”

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস