
মোহাম্মদ আসাদুজ্জামান বাচ্চু : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর , বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ- ১ আসনের (সিরাজদিখান- শ্রীনগর) বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে দলের সিনিয়র নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
সংক্ষিপ্ত আলোচনায় আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতিচ্ছবি, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রধান বাতিঘর। তাঁর অসুস্থতা আজ সমগ্র জাতির উদ্বেগে পরিণত হয়েছে। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি।বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন গতি পেয়েছিল। আমরা তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি।”
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান থানা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,জেলা বিএনপির আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জান্নাতুল ফেরদৌস লাকী,থানা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন,জেলা মহিলা দলের সদস্য সেলিনা আক্তার রুবি, থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ । সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস