
নিজস্ব প্রতিবেদক : বনানী সোসাইটির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে ‘দিলন-ইরফান প্যানেল’ নিরঙ্কুশ জয় লাভ করেছে। সোসাইটির কার্যনির্বাহী কমিটির সকল পদেই এই প্যানেলের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন, যা বনানী এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
শনিবার (৮ নভেম্বর) বনানী মডেল স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা হতে এজিএম এবং ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সোসাইটির সভাপতি পদে বিজয়ী হয়েছেন জনাব শওকত আলী ভূঁইয়া দিলন এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জনাব ইরফান ইসলাম,সহ-সভাপতি- মোঃ আছাদ উল্লাহ শিকদার, এস এম সামছুউদ্দিন বাহার ও তানভীর আহম্মেদ খান । সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিম ও মামুন আকবর এবং কোষাধ্যক্ষ শফিকুজ্জামান রতন,সহ কোষাধ্যক্ষ ডাঃ শাহেদ হায়দার চৌধুরী সহ কার্যনির্বাহী কমিটির মোট ২১ টি পদের সবগুলোতেই দিলন-ইরফান প্যানেলের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

নবনির্বাচিত সভাপতি জনাব দিলন প্রতিক্রিয়ায় বলেন, “বনানী সোসাইটির সম্মানিত সদস্যরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান আমরা কাজের মাধ্যমে দেব। আমাদের মূল লক্ষ্য হবে বনানীকে একটি অত্যাধুনিক, সবুজ এবং নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা। আমরা দ্রুতই সোসাইটির সার্বিক উন্নয়নে আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইরফান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় শুধুমাত্র প্যানেলের নয়, এটি বনানীর সকল বাসিন্দার ঐক্যবদ্ধ প্রয়াসের ফল। সবার সহযোগিতা নিয়ে আমরা সোসাইটির সেবার মানকে আরও উন্নত করতে বদ্ধপরিকর।”
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৫৮২ জন আর ভোট কাস্ট হয়েছে ৪০.৮৩% ।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে। বাসিন্দারা আশা করছেন, নতুন কমিটি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বনানী এলাকার নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত কাজ শুরু করবে।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস