হোম » শহর-নগর » জয়পুরহাট-১ আসনে দুদু এবং জয়পুরহাট-২ আসনে স্বপন পূনরায় এমপি নির্বাচিত

জয়পুরহাট-১ আসনে দুদু এবং জয়পুরহাট-২ আসনে স্বপন পূনরায় এমপি নির্বাচিত

জয়পুরহাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের ২ টি আসনে আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জয়পুরহাট-১ আসনে এ্যাড. সামছুল আলম দুদু এবং জয়পুরহাট-২ আসনে আবু সাইদ আল মাহমুদ স্বপন পূনরায় এমপি নির্বাচিত হয়েছেন।
রোববার  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জয়পুরহাট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. সামছুল আলম দুদু ৯৬ হাজার এক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা ভোট  পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
জয়পুরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
জয়পুরহাটের ২টি আসনে মোট ২৫৪টি কেন্দ্র রয়েছে। দুই আসনে মোট ভোটার সংখ্যা ৭লাখ ৭৮লাখ ৮শ ৭০ জন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!