প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
ব্রাইট স্টার মডেল স্কুলের বার্ষিক অবিভাবক সমাবেশ ফলাফল প্রকাশ,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান

ফারুক হোসেন, রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া পোস্ট অফিস সংলগ্ন ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অবিভাক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় স্কুল চত্তরে ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্ব ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহেশ চন্দ্র ও হালিমা খাতুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফানুল ইসলাম মন্ডল, সাবেক অফিসার ইনচার্জ সোহেল রানাসহ সকল অবিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অশিনী কুমার বর্মন । ফলাফল প্রকাশ অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অবিভাবকের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করাসহ অতিথি বৃন্দদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.