
মোঃ সবুজ ইসলাম, রাণীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জনতা ব্যাংক রাণীশংকৈল শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও স্কুটার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্যাংক চত্তরে ঋণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এ সাইকেল ও স্কুটার তুলে দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক শাখা পিএলসি এরিয়া অফিস ঠাকুরগাঁওয়ের উপ-মহাব্যবস্থাপক আহমেদ তৈয়ব হাসান ।আরও উপস্থিত ছিলেন এসপিও পরিমল রায়, শান্ত কুমার রায়, রানীশংকৈল জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহাম্মদ সরকার সহ জনতা ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে ,নারী শিক্ষার অগ্রগতি ও নারী উন্নয়ন এবং গরিব ও অসচ্ছল পরিবারের মেয়েদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও স্কুটার বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান