প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, রবি প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুরের অভিজাত রেস্তোরাঁ গ্র্যান্ড চাইনিজে অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানার সঞ্চালনায় এবং শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য উপাচার্যকে অনুরোধ জানিয়য়ে সমিতির সভাপতি ফখরুল ইসলাম বলেন, ২০২১ সালের ৮ ডিসেম্বর প্রফেসর ড. মো: শাহ্ আজম এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, নবীন বিশ্ববিদ্যালয়টির তরুণ ও উদ্যমী শিক্ষকদের কারনেই সেশন জট প্রায় অতিক্রম করে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করতে সক্ষম হয়েছি। পরপর দুবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছি আমরা। এক্ষেত্রে, শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
এছাড়া বৈরি পরিবেশে থেকেও আপনাদের দীপ্ত পদচারণায় বাংলাদেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করে র্যাংকিংয়ে প্রথম সারিতে অবস্থান করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।শিক্ষকদের গবেষণা উৎকর্ষতা অর্জন ও সহশিক্ষামুলক কার্যক্রমে নিবিড় অংশগ্রহণ ছাড়া একটি বিশ্ববিদ্যালয় কখনও পরিণত বিশ্ববিদ্যালয়ে হতে পারেনা। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুখী ও গতিশীল কার্যক্রমকে অর্থবহ করতে সৃজনশীল কাজে অংশগ্রহণসহ উন্নত গবেষণা ও প্রকাশনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান প্রফেসর শাহ্ আজম।
দেশের ক্রান্তিকালে বুদ্ধিজীবী হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এই ধারাবাহিকতায় জাতীয় স্বার্থে শিক্ষকদের সচেষ্ট থাকার জন্য আহবান জানান উপাচার্য।
সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.