প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ
ডোমার উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫নভেম্বর) সকালে নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন গণ উন্নয়ন কেন্দ্রে’র প্রজেক্ট অফিস ডোমার। নেটজ্ বাংলাদেশ এর সহযোগীতায় গণ উন্নয়ন কেন্দ্র(জিইউক) বাস্তবায়ন করেন।
ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।এতে উপজেলা শিক্ষা কমিটির ১৫জন সদস্য উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা সুদীপ কুমার শর্মা,মো. নজরুল ইসলাম, ইনসিয়র প্রজেক্ট ম্যানেজার দুলাল করিম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য দেন।
উপজেলা ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রজেক্টে’র সার্বিক বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.