
মিজানুর রহমান: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের পদার্থ বিভাগের (বিভাগীয় প্রধান) প্রভাষক মাহবুব উল আলমকে সভাপতি ও হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক রাজ্জাক খানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক খান ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার। গত ০৮ নভেম্বর ২০২৩ ইং তারিখে সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের লালমনিরহাট জেলা কমিটি অনুমোদন দেন।
কমিটির অনান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি প্রভাষক. এরশাদুল হক, সহ-সভাপতি প্রভাষক. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক. জিয়াউর রহমান, প্রভাষক. আসাদুজ্জামান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ প্রভাষক. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক. মাহফুজার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক. নাছিমা খন্দকার, সহ মহিলা বিষয়ক সম্পাদক, প্রভাষক. মাসুমা আক্তার সদস্য প্রভাষক. আবু সাঈদ শামসুজ্জামান, প্রভাষক. নয়ন চন্দ্র রায় প্রভাষক. শ্যামল চন্দ্র রায়, প্রভাষক. খাদেমুল ইসলাম প্রভাষক. নয়ন হোসেন এবং প্রভাষক. নকুল কুমার রায়।
উক্ত আলোচনা সভা থেকে ২০১৮ সালের বিধি সংশোধন করে সরকারি কলেজগুলোতে সৃষ্ট সকল বৈষম্য নিরসন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক