
মিজানুর রহমান : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে আর্সিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও এইচএসসি বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আর্সিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও এইচএসসি বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। তিনি বলেন, উন্নয়নে বিশ্বাসী আওয়ামী লীগ সরকার। উন্নয়ন হয়েছে ভেলাগুড়ির প্রতিটা মানুষের। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত,আর্সিয়া বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ. ধনঞ্জয় কুমার রায় বিপুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা