
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিন ও বর্তমান সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে বিষয়কে কেন্দ্র করে মত বিনিময় সভা।
আজ বুধবার ১ নভেম্বর ২০২৩ বেলা ৩টায় নওগাঁ পোরশার গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ পোরশা আয়োজিত গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মন্ত্রী কে ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেন মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিভিন্ন সুবিধাভোগী জনগণের কাছ থেকে মতামত নেন মন্ত্রী এবং জানতে চান তারা কতখানি সুবিধা পেয়েছেন তিনি আরও বলেন জামাত বলেন বিএনপি বলেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শেখ হাসিনা সরকারের সুবিধা পান নাই।
সভা শেষে মন্ত্রী ব্রাক ওয়াশ বাস্তবায়না দিন গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য ওয়াটার পয়েন্ট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনার রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন মোল্লা, মানবতার ফেরিওয়ালা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান দুঃখী মানুষের বন্ধু মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও ৪ নং গাংগুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী ও সুবিধা ভুগি পুরুষ-মহিলা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা