
জয়পুরহাট প্রতিনিধি: “সুস্থ সংস্কৃতির শুভ আলোয়, দূর হয়ে যাক আধার কলো” এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে হয়ে গেলো উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বৃক্ষরোপন অভিযান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের তেঘর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক তানভীর আহমেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক আশরাফুল ইসলাম, উপদেষ্টা বনী আমিন, উপদেষ্টা আবু জাফর, সহকারী পরিচালক তাহমিদুল হক ও সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, ফ্লোক গান ও ইসলামি সংগীত নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানে কয়েকটি ফলজ বৃক্ষ রোপণ করা হয় সেই সাথে শিক্ষার্থীদের আরও ১ শ গাছ বিতরণ করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ