
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের জরিপে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বর্তমানে কুবির অবস্থান ৪ হাজার ৪৬২। এশিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ১ হাজার ৫৪৭তম কুবির অবস্থান। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৮ তম অবস্থানে আছে কুবি৷
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র্যাংকিং-২০২৩ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে, ২০২৩ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) কুবির অবস্থান ছিল ৪১তম। তখন বৈশ্বিক অবস্থান ছিল ৪ হাজার ৮২৯তম।
প্রসঙ্গত, এই র্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদ ভিত্তিক এই প্রতিষ্ঠান।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে এই র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি আপডেট করে থাকে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ