
আওয়াজ অনলাইন: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার (৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে।
এদিন থেকে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো গত ৫ জুলাই থেকে খুলে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, কোরবানির ঈদ উপলক্ষ্যে গত ২৫ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত খুবি ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান