
মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ে চলতি অর্থ বছরে এডিপি’র বরাদ্দ হতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,দরিদ্র পরিবার ও কৃষকদের মাঝে স্কুল ব্যাগ,স্যানিটারী ন্যাপকিন,নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
এসয় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, প্রায় ২ হাজার ৬শ ছাত্রীর জন্য স্যানেটারি ন্যাপকিন, দরিদ্র প্রায় ২শ পরিবারের মাঝে নলকূপ এবং প্রান্তিক প্রায় ২শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এছাড়াও কৃষি প্রণোদনা হিসেবে সদর উপজেলায় প্রায় ৩ হাজার ৪শ প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি ডেব ও ১০ কেজি পটাশ মিলে মোট ২০ কেজি সার প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এ সার বিতরণ করা হবে বলে জানান সদর উপজেলা চেয়ারম্যান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল