হোম » শিক্ষা » উল্লাপাড়ায় সামাজিক ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

উল্লাপাড়ায় সামাজিক ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় “সত্যের পথে গরীব-দুঃখী মানুষের পাশে আলোকিত হবো” সংগঠনের উদ্যোগে ২শত জন শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে উল্লাপাড়া এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজ চত্বরে নারী শিক্ষার্থীদের কে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ এবং ঔষধি গাছ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ সিরাজুল ইসলাম,শিক্ষিকা তানজিনা স্মৃতি সংগঠনটির সভাপতি মোঃ শাহীন রেজা মানিক, প্রচার সম্পাদক মোঃ শাকিল আহমেদ, সাধারণ ফজলুল করিম,সাংগঠনিক সম্পাদক নিপু শুভ।

এইচ.টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের বলেন সামাজিক ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। একটি গাছ কাটলে পক্ষান্তরে আরো ৩ গান লাগাতে হবে।

সংগঠনের সভাপতি শাহীন রেজা মানিক বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই কে এগিয়ে আসতে হবে। সেইসাথে গাছ কর্তন নয়, গাছ লাগানোর আন্দোলন সামাজিকভাবে গড়ে তুলতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!