
মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছে সিনিয়র সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়।
তিনি ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন উপজেলা কমিটি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি চুড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, শিক্ষা সপ্তাহ ২০২৩ এ আমাকে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করে সামনের দিনগুলোতে কাজের গুরু দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব।