
জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় মাধ্যমিক শিক্ষা পরিবারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২০শে মে) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক আনছার আলী সহ জাসদ নেতৃবৃন্দ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে চেক ও ঢেউ টিন বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) মোছা. রেকসোনা খাতুন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২