
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বন্ধন অটুট রাখতে রাঙ্গুনিয়া সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি-৯৩’ ব্যাচের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ২০২৩, গত সোমবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত।
এতে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যাচ-৯৩ এর সাধারণ সম্পাদক এবং কাউখালী সরকারি ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো:খোরশেদ আলমের সঞ্চালনায় সভাপতিত্বে করেন ব্যাচ-৯৩ সভাপতি ভবতোষ বড়ুয়া। প্রধান অতিতি ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু সুদর্শন বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন আল আমিন ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ওসমান ফারুক,দক্ষিণ রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ বড়ুয়া এবং আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং ব্যাচ- ৯৩ এর অর্থ সম্পাদক মো:আলমগীর সহ সকল প্রাক্তন শিক্ষার্থী ।