প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ
হাবিপ্রবিতে দ্রুত ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হবে: ভিসি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ গুড গভর্নেন্স এর অন্যতম উদ্দেশ্য হলো সেবা প্রত্যাশীদের নিকট সহজে সেবা পৌছে দেয়া। এসব সেবা নিশ্চিতের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে সিটিজেন চার্টার করার জন্য একটি কমিটি করে দিয়েছি। একজন শিক্ষার্থী আবেদনের পর কতদিনের মধ্যে তার ট্রান্সক্রিপ্ট, রেজাল্ট বা সনদপত্র পাবে এ ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। একইভাবে চাকুরীজীবীদের বিভিন্ন বিষয়গুলোরও উল্লেখ থাকতে। সে অনুযায়ী সেবা প্রদান করতে হবে। পাশাপাশি দ্রুত ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হবে, এর মাধ্যমে কোন ফাইল আসা মাত্র নোটিফিকেশন চলে আসবে। গুড গভর্নেন্স এর এই সামগ্রিক বিষয়গুলো বাস্তবায়নে আপনারা তথা কর্মকর্তাবৃন্দের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড এম কামরুজ্জামান।
বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০১৯ সালে যোগদানকৃত নবীন অফিসারদের জন্য “ Good Governance for the Officers of HSTU” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে! বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, টেকনিক্যাল সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের সাবেক রেক্টর এ. কে. এম. আব্দুল আওয়াল মজুমদার। সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরও স্মরণ করেন মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদকে।উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন আমাদের মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার, ২০৪১ সালের মধ্যে এটি ১৫ হাজার ডলারে উন্নিত হবে। এই অভিযাত্রায় আমাদের হাবিপ্রবি পরিবারের পিছিয়ে থাকার সুযোগ নেই। আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
উপাচার্য আরও বলেন, সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়ের উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা তথা গুড গভর্নেন্স। সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক ও যুগোপযোগী সরকারী সেবা। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি প্রতিষ্ঠানে শুদ্ধাচার কমিশন ব্যবস্থা প্রবর্তন করেছেন। হাবিপ্রবি এক্ষেত্রে একটু পিছিয়ে থাকলেও আমি যোগদান করার পর এর উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.