প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ৪:৫৪ অপরাহ্ণ
র্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবি ৩২ শিক্ষার্থীকে শোকজ

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ র্যাগিংয়ের অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থাপত্য বিভাগের ২০ ব্যাচের ৩২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) এই নোটিশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।
প্রক্টর বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে র্যাগিংয়ের সংশ্লিষ্টতা অনুসন্ধানের জন্য অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শনোর নোটিশ দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং নির্মুল করতে কাজ করে যাচ্ছে। আমরা র্যাগিংকে একদমই সার্পোট করি না। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের সংশ্লিষ্টতা পেলে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং নীতিমালা অনুযায়ী আমরা শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিবো। এ ঘটনা ছাড়াও আরো বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। আমরা সেসব অভিযুক্ত শিক্ষার্থীদেরকেও কারণ দর্শনার নোটিশ দেয়ার পরিকল্পনা করছি। সর্বোপরি হাবিপ্রবিকে র্যাগিং মুক্ত ক্যাম্পাস করতে চাই। সেই লক্ষ্যে সব শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।
এবিষয়ে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু তোয়াব মোঃ শাহরিয়ার জানান, ২০ ব্যাচের শিক্ষার্থীরা খুব বেশি দিন ক্যাম্পাসে থাকার সুযোগ পায়নি। সুতরাং ২০ ব্যাচের যে সব শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠছে আমার দৃষ্টিতে তারাও ক্যাম্পাসে নতুন। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি মূলত তারা পরিচিত হতেই ২১ ব্যাচের শিক্ষার্থীদের কাছে যায়। সেখানে ২০ ব্যাচের শিক্ষার্থীরা ২১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করে। হয়তো কিছু আচরণগত কারণে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
র্যাগিং এর অভিযোগ অস্বীকার করে স্থাপত্য বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান সিয়াম বলেন, আমরা অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের মতো আমাদের জুনিয়ারদের সাথে পরিচিত হতে গিয়েছিলাম। কারণ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমাদের একটি প্রদর্শনী রয়েছে। তাই তাদেরকে সাথে নিয়ে কাজটি করতে পারলে আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যেতো। কারণ স্বাধীনতা দিবস আমাদের অতি সন্নিকটে। তবে স্থাপত্য বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.