
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় ধাপে ভর্তি শেষে ২০৩ আসন শূন্য রয়েছে। ফাঁকা আসন পূরণে বিশেষ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৃতীয় ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেয়ার পরও প্রায় ২০৩টি আসন শূন্য থাকায় নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে হাবিপ্রবি কর্তৃপক্ষ।রেজিস্ট্রার অফিসের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিগত তিন তালিকায় বিষয় না পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ‘এ’ ইউনিটে ৩৬৪৮ থেকে ৫৯২৮, মুক্তিযোদ্ধা কোটা ১৯৩-২৩২, ‘বি’ ইউনিটে মানবিক হতে ৬১৫ থেকে ১১১৫ এবং বিজ্ঞান ও বাণিজ্য হতে ২৯০ থেকে ৪৮২(২১২-২৮৯,উল্লেখ), মুক্তিযোদ্ধা কোটা ২৯-৪৮(বিজ্ঞান ও বাণিজ্য), ‘সি’ ইউনিটে বাণিজ্য হতে ৯৮৩ থেকে ১৪৬২ এবং বিজ্ঞান ও মানবিক হতে ১৩৩ থেকে ১৫৭(১০৬-১৩২,উল্লেখ) , মুক্তিযোদ্ধা কোটা ১৩-৩১(৮-১২,উল্লেখ) অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীকে ০২ মার্চ রিপোর্ট করতে ডাকা হয়েছে।
এতে আরও বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের লেভেল ১, সেমিস্টার-১ এ অপেক্ষমান তালিকা হতে জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ ইউনিট (মানবিক), ‘সি’ ইউনিট (বাণিজ্য) এর রিপোর্ট ও ভর্তি ০২ মার্চ অনুষ্ঠিত হবে। তালিকায় থাকা শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ড. এম. এ. ওয়াজেদ মিয়া ভবনের নির্ধারিত বুথে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। যেসব প্রার্থী দুপুর ১২টার মধ্যে রিপোর্ট সম্পন্ন করবে কেবলমাত্র তাদের মধ্যে থেকেই মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির বিষয়সহ নির্বাচিত প্রার্থীর তালিকা দুপুর ২টার মধ্যে প্রকাশ করা হবে এবং বিকেলে ৪টার মধ্যে ভর্তি হতে হবে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারিতে যেসব প্রার্থী রিপোর্ট করেও ভর্তির জন্য বিবেচিত হয়নি, তাদের আর রিপোর্ট করতে হবে না। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.hstu.ac.bd।
চতুর্থ বারের মতো ভর্তি বিজ্ঞপ্তি
রিপোর্টিং ও ভর্তি ২ মার্চ