প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ
রৌমারীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখে দাড়াও, স্বাস্থ্যবিধি অক্ষুন্ন রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, শিক্ষা বাচাও দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) ১ টার দিকে মহিলা কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক বাসদের সাধারন সম্পাদক কমরেড শেখ আ: খালেক, রৌমারী উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সংগঠক শিমুল আহমেদ শাকিল, কর্মী শাহাদত হোসেন ও আমির হোসেন, সদস্য সবুজ রায়হান প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.