প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২২, ১২:৪২ পি.এম
আপাতত সশরীর পরীক্ষা;অনলাইন পাঠদানে হাবিপ্রবি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। সরকারি কঠোর নির্দেশনা রয়েছে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখতে হবে। সরকারের এমন সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ আপতত সশরীর ক্লাসে যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস জানায়, সরকার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস না হলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান থাকবে।তবে,সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা(তত্ত্বীয় ও ব্যবহারিক) এবং মিডটার্ম পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। এদিকে কুইজ অনলাইন বা অফলাইন অথবা অ্যাসাইনমেন্ট এবং সকল মৌখিক পরীক্ষাও অনলাইন বা অফলাইনে গ্রহণ করতে পারবে সংশ্লিষ্টরা। কঠোর বিধি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.