
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের দ্বীতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক অংশ নেন। এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী