প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
বোদায় শিক্ষক হত্যায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বোদায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হত্যার প্রতিবাদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বোদা উপজেলা শাখা শিক্ষকদের মানববন্ধন।
আজ মঙ্গলবার (১৬) জুলাই সকাল ১১ টায় বোদা শহীদ মিনার চত্বরে মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন ৭০/৮০ জন শিক্ষক।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্বারী আবুল হোসেন নীলফামারী সদর উপজেলার কানাইকাটা তেতুলতলা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় ফজরের নামাজের পর মক্তবে যাওয়ার পথে, দুর্বৃত্তরা -ক্বারী আবুল হোসেনকে ১ (জুলাই) আনুমানিক সকাল ছয়টার দিকে নৃশংসভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে যখম করলে এলাকাবাসী তৎক্ষণাৎ নীলফামারী সদর হাসপাতাল নিলে, সেখান থেকে রেফার্ট করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেলে ভর্তির পাঁচ দিন পর গত ৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্বারী আবুল হোসেন।
আমরা সকল শিক্ষক এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ঘটনাটির মামলা হওয়ার পরেও কোন আসামিকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ প্রশাসন। হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যান পরিষদের পঞ্চগড় বোদা উপজেলার সভাপতি মাওলানা মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমিন, সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার, মাওলানা মোঃ ইসরাফিল প্রমুখ।
-আল মাহমুদ দোলন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.