প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
কোটা স্থগিত রায়ের পরেও ঢাকা-পাবনা মহাসড়ক ছাড়েননি রবি শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এতে ২০১৮ সালের পরিপত্র আবারও বহাল রাখা হল। এই রায়ের পরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক ছাড়েননি৷ তাঁদের দাবি অনগ্রসর, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধাদের মিলিয়ে ৫ শতাংশ যৌক্তিক কোটা বহাল থাকুক।
বুধবার (১০ জুলাই) দুপুর ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন- ৩ এর সামনের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা তবে রোগীবহনকারী গাড়ি এবং অ্যাম্বুলেন্স পারাপারের ব্যবস্থা নিশ্চিত করেন তাঁরা।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য দেন এবং প্রতিবাদী গান ও কবিতা পাঠ করেন।
-হাবিবুর রহমান-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.