প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
চাটখিলে অষ্টম শ্রেণির কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটখিল প্রতিনিধিঃ মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় নাহারখিল গ্রামের এক কিশোরীর নিপা আকতার (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কামরুজ্জামানের নেতৃত্বে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহার খিল গ্রামের নতুন দেওয়ান বাড়িতে। ৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে নানার বাড়ির পাশের ঘর ফাতেমা আকতার এর বিল্ডিং সামনের কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের প্রেস নোট থেকে জানা যায়, নিপা আকতার নানার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছেন। পিতা- মোঃ রিপন ও মাতাঃ পারভীন আকতার একজন পোশাক শ্রমিক, চট্টগ্রাম থাকেন।
নিহতের মাতা পারভিন আকতার মেয়ে নিপা আকতার কে একটি নতুন স্মার্ট ফোন কিনে দিলে, মোবাইল ফোনে ব্যবহারের জন্য নানি রৌশন আরা নিষেধ করায়, রাগে ক্ষোভে পাশের ঘরের নানী ফাতেমা আকতারের সামনের কক্ষে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
অনেকক্ষণ নিপা আকতার কে দেখতে না পেয়ে, নানি রৌশন আরা পাশের ঘরের ফাতেমা আকতারের ব্যালকনী দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে দরজা ভেঙে লাশ নিছে নামানো হয়।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। লাশের শরীরে জখমের কোন চিহ্ন পাওয়া যায় নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.