
এম আর ওয়াসিম, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষাথর্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে ।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান ভৈরব বিয়াম ল্যাবরেটরী স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করেন। পরে তিনি আইডিয়াল স্কুলে প্রধান অতিথি হিসেবে বই বিতরন করেন ।
এ সময় মোঃ শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্যে তিনি বলেন, সারা দেশে ১ যুগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থীদের হাতে আজ সরকার বিনামূল্যে বই বিতরন করছেন। যা পৃথিবীর কোন দেশে এর নজির নেই ।
সরকার দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে এবং স্মার্ট নাগরিক গড়তে কাজ করে যাচ্ছেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন, শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান,ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ প্রমূখ।ভৈরবে এ বছর ৯১ টি প্রাথমিক ৯৯ টি কিন্ডারগার্টেন, ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ বই বিতরন করা হয়েছে ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ