হোম » রাজনীতি » বদলগাছীতে ভোট বর্জনে বিএনরি লিফলেট বিতরণ

বদলগাছীতে ভোট বর্জনে বিএনরি লিফলেট বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক তরফা ও ডামি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।

গতকাল বিকালে ভান্ডারপুর বাজারে এই লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মুন হাসান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!