
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় টাঙ্গানো নৌকা নামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বলেন, জামায়াত বিএনপির দোসর যারা আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছে তারাই স্বাধীনতা, গরীব, দু:খী ও মেহনতি মানুষের মার্কা নৌকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবীও করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, নৌকা পুড়িয়ে দেওয়ায় নৌকার প্রেমীরা খুবই কষ্ট পেয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক