
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মু. দেলোয়ার হোসেন ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন এর মরহুম পিতার মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও দুপুরে নিজ বাসায় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর হারালা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল জব্বার, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এস.এম মুছা তছলীম চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, সাংগঠনিক সম্পাদক আজিমুশ শানুল হক দস্তগীর, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো.শহীদুল ইসলাম, সাংবাদিক জাবের বিন রহমান আরজু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি কুনতুল বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২