
মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গতকাল ২৭ ডিসেম্বর সকালে পৌরসভা চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গত আগস্ট মাসে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ভয়াবহ যে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪’শ ৪২ পরিবারকে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন সরকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এসব সহায়তা বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমদ আরিফ, উপ সহকারী কৃষি অফিসার সৈকত বড়ুয়া, এফএও প্রতিনিধি মো.আব্দুর রহমান, দোহাজারী পৌরসভা কাউন্সিলর যথাক্রমে মওলানা নাজিম উদ্দীন, শাহ আলম, চিত্তরঞ্জন বিশ্বাস, এস এম পহর উদ্দিন, আবদুল আজিজ মাসুম, মো. ইদ্রিস, মো. মহিউদ্দিন, মো.আলমগীর, আয়েশা আক্তার, ডাঃ মমতাজ বেগম লিলি, রাজিয়া সুলতানা রাজু, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া প্রমূখ। এসব সহায়তার মধ্যে রয়েছে ধানের বীজ, ১২ ধরনের সবজির বীজ, সার, কোদাল, পানির ঝাঁঝরি এবং বীজ/ধান সংরক্ষণের সাইলো বা ড্রামসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ