
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত সোলাইমান আলী খাঁনের প্রথম পুত্র বিশিষ্ট ব্যবসায়ী শাহীন খাঁনের বড় ভাই, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ও আনোয়ার হোসেন বুলুর মামাতো ভাই, ব্যারিষ্টার শরিফুল ইসলাম খাঁনের ভাতিজা সাবেক ইউপি সদস্য শফিউল ইসলাম খাঁন শফিকুল (৬২) খাঁ পাড়া মৃত্যু বরন করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুÑবান্ধব, গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৫ ডিসেম্বর তার জানাজার নামাজ নিজ গ্রাম সান্দিড়া স্টার ক্লাব মাঠে বাদ যোহর অনুষ্টিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদস্য বগুড়া আওয়ামীলীগ আশরাফুল ইসলাম মন্টু, শহীদ আহসানুল হক কলেজের অধ্যক্ষ আসাদুল হক বেলাল, প্রভাষক কাজী বেলাল, সান্তাহার হার্ভে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক হেড মাস্টার গোলাম ছামদানী বেলাল, শহীদ সিরাজ খাঁন হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, আহসানউল্লাহ হাই স্কুলের প্রধান শিক্ষক আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়াদার, আব্দুল হাকিম খাঁন, আব্দুস সাজ্জাদ আঙ্গুর, সাংবাদিক গোলাম রব্বানী দুলাল, রাহুল পারভেজ, ব্যবসায়ী শহিদুল ইসলাম বাবু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, মুক্তিযোদ্ধার সন্তান আকরাম হোসেন জোয়াদার, শ্রমিক লীগ নেতা রাশেদুল ইসলাম রাজা, ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রন্জু সহ ইউনিয়ন ও সান্তাহার পৌরসভার গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান