
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল বলেছেন,হামলা, মামলা, গুম, হত্যা করে, দমন-নিপীড়ন চালিয়ে সরকার গদি ধরে রাখতে পারবে না। ডামি নির্বাচন কেউ মানে না। এই ডামি ভোটে জনগণের কোনো সাড়া নেই। চলমান আন্দোলনকে তীব্র, ব্যাপক ও সর্বাত্মক করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সকল হত্যা, গুম, নির্যাতনের বিচার করা হবে।
রুবেল আরও বলেন, এই ডামি নির্বাচন জমাতে না পেরে সরকার বেসামাল আচরণ করছে। এসব করে পাকিস্তানিরাও রেহাই পায় নাই, কোনো স্বৈরশাসক ক্ষমতায় টিকতে পারে নাই, আওয়ামী ফ্যাসিবাদও টিকতে পারবে না। জনগণের কথা বলতে গিয়ে যারা শাসকগোষ্ঠীর হাতে লাঞ্চনা, জেল, জুলুম, অত্যাচারিত হচ্ছে, প্রাণও হারাচ্ছে, জাতি চিরদিন তাদের স্মরণ করবে। বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনবে। দুনীতি, দু:শাসন ও দুর্ভোগের চির অবসান ঘটাবে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়