
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২০২৪) নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম মিয়া (দৈনিক যায় যায় দিন) সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় (মোহনা টিভি) নির্বাচিত হয়েছে।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে বাসাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহীর সদস্যরা হচ্ছেন, মোঃ মাহমুদুল হাসান, এম শহিদুল ইসলাম, এম কে ভূইয়া সোহেল।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা হয়েছে যারা, সহ সভাপতি খাইরুল ইসলাম তালহা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ শাহানাজ খানম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন।
উক্ত দ্বি-বার্ষিক নির্বাচনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ।
প্রধান নির্বাচন কমিশনার ও চেয়ারম্যান ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ এবং নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা আশিকুর রহমান পলাশ

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক